সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় বিএনপি নেতা মীর মহি অসুস্থ, দোয়া কামনা

  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০২৪ ইং
আলমডাঙ্গায় বিএনপি নেতা মীর মহি অসুস্থ, দোয়া কামনা

আলমডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র এবং চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, আলমডাঙ্গা মহিলা কলেজের প্রতিষ্ঠাতা মীর মহিউদ্দিন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি আলমডাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, ল্যামারাস হজ এজেন্সির পরিচালক আহম্মদ আলী এবং আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মীর মহিউদ্দিনের বন্ধু শহিদুল কাউনাইন টিলু তাকে দেখতে গিয়েছিলেন।

তাদের বরাতে জানা গেছে, তিনি প্রায় অচেতন অবস্থায় আছেন। কথা বলতে পারছেন না এবং কেউ কথা বললে তা রেসপন্সও করতে পারছেন না। তাকে বিশেষ পদ্ধতিতে খাওয়ানো হচ্ছে।

উল্লেখ্য, মীর মহিউদ্দিন তার নিজ গ্রাম এনায়েতপুর বাড়াদীতে মীর খোস্তার আলী মাধ্যমিক বিদ্যালয় এবং তার মাতা আবেদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। পৌর মেয়র থাকা অবস্থায় তিনি পৌর কবরস্থান এবং জামে মসজিদ নির্মাণ করেন। পৌর বাস টার্মিনালও তার মেয়াদকালে প্রতিষ্ঠিত হয়। তিনি বিভিন্ন সামাজিক কাজেও জড়িত ছিলেন। তার অসুস্থতার খবরে আলমডাঙ্গার বড় মসজিদসহ বিভিন্ন জামে মসজিদে তার সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তার পরিবার সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরিকল্পনা চলছে। পরিবারের সদস্যরা মীর মহিউদ্দিনের দ্রুত সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।



কমেন্ট বক্স