চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুরে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে শাহার আলী (৪০) এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে জয়রামপুর নওদাপাড়া গ্রামের পুটিমারী খাল মাঠে এ ঘটনা ঘটে। নিহত কৃষক নওদা পাড়া গ্রামের মৃত নবীছদ্দীনের ছেলে।স্থানীয়রা জানান, গতকাল বিকেলে পুটিমারী খাল মাঠে তার পোষা গরু নিয়ে যান শাহার আলী। এসময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, বজ্রপাতে আহত শাহার আলীকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
সমীকরণ প্রতিবেদন