সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে নিহত ৪ ছাত্রশিবির কর্মীর নামে সড়কের নামকরণ

  • আপলোড তারিখঃ ১২-০৯-২০২৪ ইং
ঝিনাইদহে নিহত ৪ ছাত্রশিবির কর্মীর নামে সড়কের নামকরণ

বিচারবহির্ভূত হত্যাসহ হামলায় নিহত ছাত্রশিবিরের নেতা-কর্মীদের স্মরণে ঝিনাইদহের কালীগঞ্জে সড়কের নামকরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা শহরের বিভিন্ন এলাকায় নিহতদের নামে নামফলকের উদ্বোধন করা হয়। এসময় জেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুজ্জামান মিঠু, উপজেলা জামায়াতের নায়েবে আমির আবু তালিবসহ নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গতকাল শুরুতে কালীগঞ্জ গান্না সড়কের চাপালি সড়কে শিবির কর্মী আবু জর গিফারীর স্মরণে সড়কের নামকরণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন সড়কে শিবিরকর্মী আসলাম হোসাইন, শামীম মাহমুদ, মহিউদ্দিন সোহানের নামে সড়কের নামকরণ করা হয়। সড়কের নামফলক উদ্বোধন শেষে তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।



কমেন্ট বক্স