ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার ভোরে সদর উপজেলার মহিষাকু-ুু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রেজাউল সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধোপাবিলা গ্রামের বাসিন্দা। র্যাব জানায়, নাশকতা মামলার আসামি রেজাউল মহিষাকু-ু এলাকায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে ঝিনাইদহ সদর থানায় সোপর্দ করা হয়েছে। রেজাউল করিমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকা-, সরকারি চাকরি দেওয়ার কথা বলে মানুষের সাথে প্রতারণা করাসহ বহু অভিযোগ ও মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
সমীকরণ প্রতিবেদন