রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে খাল পুনরুদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৪ ইং
মহেশপুরে খাল পুনরুদ্ধারের দাবিতে কৃষকদের মানববন্ধন

ঝিনাইদহের মহেশপুরে দখল হওয়া পুনরুদ্ধার করে খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গজারিয়া গ্রামের মাঠে এ কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর বেগমপুরের কৃষক, মৎস্যজীবী ও এলাকাবাসী। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে দুর্গাপুর-বেগমপুরসহ আশপাশের ৫ গ্রামের কয়েক’শ মানুষ অংশ নেয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা জাহিদ হোসেন, সাজেদুল ইসলাম, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, লাল মোহাম্মদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করে বলেন, গ্রামের মাঠের পদ্মবিল খালটি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহল দখল করে আছে। দখলের কারণে খালের পানি প্রবাহ বন্ধ থাকায় ফসল আবাদে সমস্যার সম্মুখীন হচ্ছে তারা। তাই দ্রুত দখল হওয়া খাল উদ্ধার করে পুনঃখননের দাবি জানান তারা।



কমেন্ট বক্স