রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ট্রাক্টর উল্টে শ্রমিকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৪ ইং
জীবননগরে ট্রাক্টর উল্টে শ্রমিকের মৃত্যু

জীবননগরে ট্রাক্টর উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পোকামারি গ্রামের আতাতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক মফিজুল ইসলাম (৪৫) জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের বকুন্ডিয়া গ্রামের মৃত মজনুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে কাচা ভুট্টা গাছ নিয়ে যাওয়ার সময় জীবননগর উপজেলার সড়াবাড়ীয়া-আন্দুলবাড়ীয়া সড়কের পোকামারি গ্রামের আতাতলা মোড় নামক স্থানে ট্রাক্টর উল্টে যায়। এসময় ট্রাক্টরে থাকা ১৩ জন শ্রমিক রাস্তার নিচে পড়ে যান। আর ঘটনাস্থলে মফিজুল ইসলাম নিহত হন। এছাড়া গুরুতর আহত হন আশিক (২২), মো. মিজানুর (২০) ও মো. মশিয়ার (৩৪)। তারা বকুন্ডিয়া গ্রামের বাসিন্দা। তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।

হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।



কমেন্ট বক্স