রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের জেলা প্রশাসনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মৈত্রী প্রতিনিধিদের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৪ ইং
মেহেরপুরের জেলা প্রশাসনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মৈত্রী প্রতিনিধিদের মতবিনিময়

মেহেরপুর জেলা প্রশাসনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিভাগীয় ছাত্র-জনতা মৈত্রী প্রতিনিধি দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মেহেরপুরের সমস্যা-সম্ভাবনাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম হাসান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিভাগীয় ছাত্র-জনতা মৈত্রী সফরের প্রতিনিধি মোহাম্মদ ওয়াহিদ উজ্জামান, আকরাম হোসাইন রাজু, আশরেফা খাতুন, আবু বকর খান, ফারহানা ফারিনা, মইনুল ইসলাম, বিশ্বজিৎ দত্ত, তৌহিদ ইসলাম শুভ, মো. বাবু খান, জান্নাত, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুদ্দিন খান, মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া, মুজিবনগর থানার ওসি সাইফুল আলম প্রমুখ।



কমেন্ট বক্স