রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৪ ইং
ঝিনাইদহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ ও সমাবেশ

ঝিনাইদহ আদালতে সরকারি জিপি, পিপি, এপিপি ও এজিপি নিয়োগে ফ্যাসিবাদ শক্তি আওয়ামী লীগের দোসরদের নিয়োগের পাঁয়তারার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল সোমবার সকালে জেলা আইনজীবী ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি আদালত চত্বর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বার ভবনের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. দবির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এস এম মশিয়ুর রহমান, সিনিয়র আইনজীবী অ্যাড. কাজী আলাউল হক আলো, অ্যাড. শামছুজ্জামান লকি, অ্যাড. জিয়াউল ইসলাম ফিরোজ, অ্যাড. মোকাররম হোসেন টুলু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. এস এম রিয়াজুল ইসলাম ও অ্যাড. মাকসুদ আহমেদ রাজীব বক্তব্য দেন।
সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এস এম মশিয়ুর রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ থেকে ঝিনাইদহে সরকারি জিপি, পিপি, এপিপি ও এজিপি নিয়োগের চক্রান্ত করা হচ্ছে। এ ক্ষেত্রে যদি হাসিনা সরকারের এজেন্ডা বাস্তাবায়ন করা হয়, তাহলে আদালত চত্বরে আমরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করব। আইন কর্মকর্তা নিয়োগে কোনো ধরণের স্বজনপ্রীতি ও দুর্নীতিকে আমরা সমর্থন করি না। তিনি স্বচ্ছতার ভিত্তিতে আইন কর্মকর্তা নিয়োগ দেওয়ার দাবি জানান।



কমেন্ট বক্স