রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৪ ইং
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


ঝিনাইদহের কালীগঞ্জ শহরের ঢাকালেপাড়া নামক স্থানে গতকাল সোমবার সকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার পরানপুর গ্রামের আবু বকরের ছেলে। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক কুমার জানান, রুহুল আমীন মোটরসাইকেলযোগে বাঘারপাড়া থেকে কালীগঞ্জে আসছিলেন। তিনি সকালে সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ঢাকালেপাড়া নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে কালীগঞ্জ থানা-পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।



কমেন্ট বক্স