রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০২৪ ইং
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের দাফন

দামুড়হুদায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খানের দাফনকার্য সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার নাটুদহ ইউনিয়নের চারুলিয়া গ্রামে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। জানাজার পূর্বে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল চারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা।
স্থানীয়রা জানান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খান গত ২৪ আগস্ট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। এসময় চিকিৎসার জন্য তাঁকে ঢাকা স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল রোববার সকাল ১০টায় অ্যাম্বুলেন্সযোগে তাঁর মরদেহ চারুলিয়ার গ্রামের বাসভবনে পৌঁছায়। পরে বেলা ১১টায় চারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে গ্রাম্য কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন হয়। গ্রামের শতশত মানুষ বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকার্যে অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে দৌলত খান জামান লিটন বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত আছেন।



কমেন্ট বক্স