দামুড়হুদা উপজেলার গ্রাম ও মাঠে বসবাসের স্থান ও পরিবেশ না থাকায় হারিয়ে যাচ্ছে চড়ুই ও বাবুই পাখি। একসময় এই চড়ুই পাখি গ্রামের বাড়ির খড়ের চালের মধ্যে বাসা বেঁধে থাকতো। আর বাড়ির আশেপাশে বা মাঠে তালগাছে বাসা বেঁধে ঝুলে থাকতো বাবুই পাখি। তবে তাল গাছে ঝুলে থাকা সেই কারুকার্য বাবুই পাখির বাসা আর তেমন চোখেই পড়ে না। বর্তমান প্রজন্মের বেশিরভাগ ছেলে-মেয়েরা এ বাবুই ও চড়ুই পাখির বাসা দেখিনি। এসব পাখি হারিয়ে যাওয়ার কারণ সর্ম্পকে চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক আ হ ম শামীমুজ্জামান ও দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ অফিসার নীলিমা আক্তার হ্যাপি বলেন, এসব পাখিগুর বসবাসের উপযুক্ত পরিবেশ ও অভয়ারণ্য নেই। গ্রামে আগে খড়ের ঘর ছিল, সেখানে চড়ুই পাখি বাসা করে থাকতো। বর্তমানে পাঁকা বাড়িঘর ও লোকালয়ের কারণে বন-জঙ্গল উজার হচ্ছে। এছাড়া তালগাছের সংখ্যা কমে গেছে। বাবুই পাখির বসবাসের উপযুক্ত স্থান ছিল তালগাছ ও বড় বড় খেজুর গাছে। এসব গাছপালা না থাকার কারণেও বাবুই ও চড়ুই পাখি হারিয়ে যাচ্ছে।
সমীকরণ প্রতিবেদন