রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভাংবাড়ীয়ায় ইভটিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০২৪ ইং
ভাংবাড়ীয়ায় ইভটিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ইভটিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে ভাংবাড়ীয়া-বামানগর সেতুর সংযোগ স্থলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবাধিকার কর্মী ও ভাংবাড়ীয়া জনকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক কাজী হাসানুল ইখতিয়ার কিরণের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনটির মাওলানা রুহুল আমিন ও সহসভাপতি মুস্তাফিজুর রহমান বিপ্লব।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া জনকল্যাণ সংঘের সহসভাপতি আক্তারুজ্জামান লিপন মিয়া, সহসভাপতি কাইয়ুম উদ্দিন হিরোক, উপদেষ্টা খবির উদ্দিন মোল্লা, খন্দকার মাসুদর রহমান, তাসনিম, আতিয়ার মাস্টার, শরিফুল ইসলাম প্রমুখ।



কমেন্ট বক্স