বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দর্শনা থানা শাখার আহ্বায়ক জালাল উদ্দীন লিটন ও সদস্যসচিব সাজেদুর রহমান মিলনের দিকনির্দেশনায় নবগঠিত নেহালপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় ও চা চক্র অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় হিজলগাড়ী বাজারে এর আয়োজন করা হয়। মতবিনিময় সভায় অতিথি ছিলেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী, শাহিন আহমেদ ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নবগঠিত নেহালপুর ইউনিয়ন যুবদলের নেতা মানিক মিয়া, আনোয়ার হোসেন, রিপন মিয়া, ফিরোজ আহমেদ, জিয়ারুল ইসলাম, সাদ্দাম হোসেন, শাহাজান হোসেন, নাজমুল হোসেন, উজ্জ্বল, তানজিদ হোসেন, জাহিদুল ইসলাম, নবগঠিত নেহালপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শেখ ইব্রাহিম খালিদ প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন