রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং
ঝিনাইদহে গণঅধিকার পরিষদের আনন্দ মিছিল

গণঅধিকার পরিষদ নিবন্ধন পাওয়ায় ঝিনাইদহে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে মিছিলটি শহরের উজির আলী স্কুলমাঠ প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের পায়রা চত্বর এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্যদিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক নাসির আল সাদী ও বাংলাদেশ পেশাজীব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশন আলী ও জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন খান।
এসময় ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি পরিচালনা করেন গণধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন।



কমেন্ট বক্স