ইসলামী আন্দোলন বাংলাদেশের আলমডাঙ্গা উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে আলমডাঙ্গা পুরাতন বাসস্ট্যান্ড মোড়ে আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাও. আকরাম হোসাইন সাইরাফীর সভাপতিত্বে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী।
সমাবেশে প্রধান অতিথি বলেন, পীর সাহেব চরমোনাই ৯ দফা ঘোষণা বাস্তবায়নে তারা জনমত গড়ে তুলবেন। তাদের এজেন্ডার ভেতরে রয়েছে বিগত সরকারের সকল মন্ত্রী—এমপি এবং নেতা—কর্মীদের সম্পদের হিসাব নিতে হবে। সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। দুর্নীতিগ্রস্ত যে সকল নেতা—কর্মীরা রয়েছে, তাদের নির্বাচন করার বৈধতা বাতিল করতে হবে। আগামী নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। কেননা পিআর পদ্ধতি ছাড়া জনগণের রায়ের সঠিক মূল্যায়ন করা সম্ভব হয় না।
জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আলমডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসাইন সাইরাফী, সিনিয়র সহসভাপতি আমিনুল হক, সেক্রেটারি ডা. ওয়ালিদ হোসেন জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, সদস্য মীর শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খাসকররা ইউনিয়নের সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন,আইলহাস ইউনিয়নের সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান, শাখার উপদেষ্টা মাওলানা আব্দুস সুবহান, নাগদাহ ইউনিয়নের সেক্রেটারি আল মামুন রতন, জেহালা ইউনিয়নের সহসভাপতি মুফতি সাজ্জাদুর রহমান, পৌর সেক্রেটারি তানভীরুল হক জোসেফ। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী আন্দোলন উপজেলা সদস্য মুফতি সিরাজুল ইসলাম।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, একাত্তরে দেশ স্বাধীন হওয়ার পরেও সঠিক নেতৃত্বের অভাবে দেশ যেরকমভাবে দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই। ঠিক বর্তমানেও ২৪—এ এসেও যদি আমরা নেতা নির্বাচনে ভুল করি তাহলে ৭১ পরবর্তী সময়ের যেরকমভাবে ভুলে মাশুল দিয়েছে আমরা এবারও আমাদের পরবর্তী প্রজন্ম সেই ভুলের মাশুল দিতে হবে। আমরা একই ভুল বারবার করব না। এবার দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে দেশকে নিজেরা গুছিয়ে নেব ইনশাআল্লাহ্।
সমীকরণ প্রতিবেদন