রবিবার, ১৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর নতুন ইউএনও নারায়ণ চন্দ্র পাল

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৪ ইং
গাংনীর নতুন ইউএনও নারায়ণ চন্দ্র পাল


মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন নারায়ণ চন্দ্র পাল। গত মঙ্গলবার খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহাকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পদায়ন করা হয়। এবং তার স্থলে যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালকে গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের পূর্বে তিনি বাগেরহাটের মোংলা উপজেলা ও যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। নারায়ণ চন্দ্র পাল ৩৪তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরি জীবনে যোগদান করেছিলেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সন্তান।



কমেন্ট বক্স
notebook

মানুষের প্রত্যাশা আরও বেশি কিছু