রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৪ ইং
জীবননগর পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

জীবননগর পৌর বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে জীবননগর স্টেডিয়াম মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলাম রফার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সহসভাপতি মো. তাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক সাবেক কমিশনার হযরত আলী, সহ-সাধারণ সম্পাদক মো. শফি উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুল আলম, সদস্যসচিব সুমন বিশ্বাস, কৃষকদলের সভাপতি আবদ্রু সবুর, সদস্যসচিব মো. ইউনুস, সহসভাপতি ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ, মোহাম্মদ আলী প্রমুখ। সভা পরিচালনা করেন জীবননগর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান।



কমেন্ট বক্স