রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ছাত্র আন্দোলনে আহত মোফাইলের পাশে শিক্ষার্থী, লোর্কমোচা ও ইউএনও

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৪ ইং
ছাত্র আন্দোলনে আহত মোফাইলের পাশে শিক্ষার্থী, লোর্কমোচা ও ইউএনও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ঢাকায় আহত হয়ে বাড়িতে অবস্থান করছেন প্রদীপ ফ্যান কোম্পানির কর্মচারি মোফাইল। তার চিকিৎসাসহ সার্বিক খোঁজখবর নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা লোর্কমোচার টিম, শিক্ষার্থীবৃন্দ ও দামুড়হুদা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা। গতকাল রোববার দুপুরে মোফাইলের বাড়িতে উপস্থিত হয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়ে আর্থিক সহয়তাও করেন তারা।

জান গেছে, গত ১৯ শে জুলাই ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছোড়া গুলি পায়ে লাগে মোফাইলের। সেখান থেকে চিকিৎসা শেষে এখন বাড়িতেই অবস্থান করছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় খরচ জোগাতে না পারায় স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে মোফাইলের। তিনি দামুড়হুদার পুরাতন বাস্তুপুর গ্রামের দিনমজুর হাফিজুর রহমানের ছেলে। বিভিন্ন পত্র-পত্রিকায় তার আহতের খবর প্রকাশ হলে জেলা লোর্কমোচার নজরে আসে। গতকাল লোকমোর্চার পক্ষ থেকে তাকে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা সহায়তা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সদস্যসচিব কানিজ ফাতেমা, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সহকারী সমন্বয়কারী টিটু খান, সিনিয়র প্রোগ্রামার মিরাজ উদ্দিন, শিক্ষার্থী সজীব তামান্না শাকিব, রফাত সোহান ইসমাইল, দামুড়হুদা লোর্কমোচার প্রচার-প্রচারণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হবি ও থানা লোর্কমোচার পরিবেশ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক শিশির।

লোর্কমোচার টিমের সদস্যরা বলেন, মোফাইলকে চিকিৎসার জন্য আমরা সাধ্যমত সহযোগিতা নিয়ে তার পাশে থাকব। একই দিনে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতা মোফাইলের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা করেন। এসময় তিনি বলেন, চিকিৎসার জন্য বা যে কোনো প্রয়োজনে আমাকে বললেই আমি তার ব্যবস্থা করব। সেই সাথে কুষ্টিয়া চিকিৎসা নিতে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেব। আমরা সবসময় আপনাদের পাশে আছি।



কমেন্ট বক্স