রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০১-০৯-২০২৪ ইং
জীবননগরে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের রাখাল শাহ মাজারের ওরশ কেন্দ্রিক মেলায় উল্লাস নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত উল্লাস (১৮) বাঁকা ইউনিয়নের আলিপুর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লাস শুক্রবার রাতে রাখাল শাহ মাজারের মেলা প্রাঙ্গণে গেলে ৮—১০ জন যুবক পেছন থেকে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তাদের হাতে থাকা হাসুয়া দিয়ে তার মাথায় আঘাত করে। এতে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত উল্লাসের বাবা মো. খলিলুর রহমান বলেন, শুক্রবার রাতে উল্লাস তার বন্ধুদের সাথে রাখাল শাহ মাজারে গিয়েছিল। পরে শুনতে পারি সে গুরুতর আহত অবস্থায় জীবননগর হাসপাতালে ভর্তি হয়েছে। তার ওপর কে বা কারা হামলা করেছে, সে সুস্থ হলে আমরা বুঝতে পারব। তারপরে থানায় একটা মামলা করব।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাবাহ বিন মজিদ বলেন, উল্লাস নামের এক যুবক তার মাথায় আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এখন সে আশঙ্কামুক্ত।
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, রাখাল শাহ মাজারে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স