রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে বন্যার্তদের জন্য পথ কনসার্ট

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং
সরোজগঞ্জে বন্যার্তদের জন্য পথ কনসার্ট

‘দেশ ভাসছে বন্যায়, নীরব থাকা অন্যায়’ স্লোগানে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে চুয়াডাঙ্গার সাংস্কৃতিক কর্মীদের পথ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় সদর উপজেলার সরোজগঞ্জ বাসস্ট্যান্ডে সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে এই পথ কনসার্টের আয়োজন করা হয়।
পথ কনসার্টের স্বেচ্ছাসেবী শিল্পীরা বলেন, দেশের মানুষ বন্যায় ভাসছে। তারা কত বিবর্ণ দিন পার করছে। এখন তারা অসহায় জীবনযাপন করছে, তা আমরা সকলেই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি। দেশের বন্যার্তদের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগে সকলের সহযোগিতার হাত বাড়াতে হবে।
পথ কনসার্টে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। সাধারণ মানুষ যে যার যার স্থান থেকে সাধ্যমত বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়ান। অনুষ্ঠান শেষে বন্যার্তদের জন্য মোট ১৫ হাজার ৩৪৫ টাকা সংগ্রহ হয়। পথ কনসার্টে শিল্পী শান্ত, লিমন সান, আলামিন, সজল, হৃদয়, মুক্তার বাউল, সুবর্ণা সোভা গান পরিবেশন করেন।



কমেন্ট বক্স