রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা শিমুল গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ শ্রমিক লীগ নেতা শিমুল গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় শ্রমিক লীগ নেতা ও কথিত সাংবাদিক আসাদুজ্জামান শিমুল (৪৫) ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে পৌর এলাকার বুজরুকগড়গড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসাদুজ্জামান শিমুল চুয়াডাঙ্গা পৌর এলাকার পোস্ট অফিসপাড়ার মৃত নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ—পরিদর্শক (এসআই) সবুর হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের শান্তিপাড়া স্কুল মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গোপন তথ্য অনুযায়ী আসাদুজ্জামান শিমুলকে আটক করে পুলিশ। এসময় শিমুলের শরীর তল্লাশী চালিয়ে একটি সিগারেটের প্যাকেট থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। এসময় তার নিকট থেকে বিভিন্ন পত্র—পত্রিকার তিনটি পরিচয়পত্রও পাওয়া যায়। আটকের সময় আসাদুজ্জামান শিমুলকে বলতে শোনা যায়, জব্দকৃত ইয়াবা তিনি আলোচিত মাদক সম্রাজ্ঞী সিপরার নিকট থেকে ক্রয় করেছেন।

স্থানীয়রা জানান, মাঝে মধ্যেই আসাদুজ্জামান শিমুল রিকশাযোগে শান্তিপাড়া স্কুলমোড় দিয়ে যাতায়াত করতেন। পুলিশের হাতে গ্রেপ্তারের পর শিমুলের মাদকের সঙ্গে সম্পর্কিত থাকার বিষয়টি সামনে এসেছে।

ইয়াবাসহ আসাদুজ্জামান শিমুলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। সংশ্লিষ্ট মামলায় আগামীকাল (আজ) তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।



কমেন্ট বক্স