রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দরজায় কড়া নাড়ছে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং
দরজায় কড়া নাড়ছে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরি হচ্ছে দর্শনার বিভিন্ন মন্দিরে মন্দিরে। রামনগর কালিদাশপুর গ্রামের আদর্শ দাসপাড়া মন্দিরে দেখা যায়, শিল্পীদের হাতের ছেঁায়ায় নিখুত হয়ে উঠছে প্রতিমা।
এই মন্দিরের প্রতিমা তৈরির প্রধান কারিগর বিকাশ রায়। তিনি বলেন, এখন ব্যস্ত সময় পার হচ্ছে। দিন যত এগিয়ে আসছে, আমাদের ব্যস্ততা ততই বৃদ্ধি পাচ্ছে। সঠিক সময়ে মধ্যে কাজ শেষ করতে হবে। প্রতিমা তৈরিতে ১০ দিন মতো সময় লাগে। তিনি জানান, প্রায় ৩২ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছেন তিনি।
মন্দির কমিটির সভাপতি সঞ্জয় বলেন, আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্যদিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। যা ১৩ অক্টোবর রোববার বিজয়া দশমীর মধ্যদিয়ে শেষ হবে। তিনি বলেন, আমাদের এই অনুষ্ঠানে ৪ থেকে ৫ হাজার ভক্ত অংশগ্রহণ করে থাকে।
মন্দিরের সেক্রেটারি আশিক কুমার দাস বলেন, আমাদের মন্দিরের নাম শ্রী শ্রী রাধামাধব সার্বজনীন পূজা মন্দির। এটা ১৯৯০ সালে স্থাপন করা হয়। প্রতি বছরের মতো এবারও জাঁকজমকভাবে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করব আমরা। আমাদের দর্শনা পৌরসভায় ৫টি মন্দির রয়েছে, দর্শনা পুরাতন বাজার, দর্শনা আমতলা পূজামণ্ডপ, দর্শনা কেরুজ পূজা মণ্ডপ, কালিদাসপুর দাস পাড়া ও কালিদাসপুর বাগদীপাড়া।



কমেন্ট বক্স