রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা প্রদান

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং
দামুড়হুদায় বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা প্রদান

দামুড়হুদার দেউলী সবুজ সংঘের উদ্যোগে বন্যার্ত মানুষের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে আস—সুন্নাহ ফাউন্ডেশনের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
জানা গেছে, ২০২০ সালে প্রতিষ্ঠিত দামুড়হুদার দেউলী সবুজ সংঘের উদ্যোগে কয়েকদিনে গ্রামের বিভিন্ন শ্রেণি—পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বন্যার্তদের জন্য ২১ হাজার টাকা সংগ্রহ করা হয়। সংগ্রহকৃত অর্থ গতকাল শুক্রবার সকালে আস—সুন্নাহ ফাউন্ডেশন মোবাইল ব্যাংকে প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দেউলী যুব সংঘের সভাপতি আকরাম হোসেন, সহসভাপতি আবু তালহা, সাধারণ সম্পাদক তারিকুল, সদস্য বিপ্লব, তৌফিক, তানভীর, আল সাহিদ, শাফায়েত, সাব্বির, আরেফিন, জুবায়ের প্রমুখ।



কমেন্ট বক্স