রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবৈধভাবে নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৪ ইং
অবৈধভাবে নিয়োগ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহের কোটচাঁদপুরে অবৈধভাবে শিক্ষক ও কর্মচারী নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঁচলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও গ্রামবাসী। এসময় শিক্ষার্থী অন্তর হাসান, সজিব ইসলাম, পারভেজ রহমানসহ অন্যান্যরা বক্তব্য দেন। বক্তারা বলেন, বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল ও প্রধান শিক্ষিকা রহিমা খাতুন অর্থের বিনিময়ে নিয়োগ দিয়ে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন। অনতিবিলম্বে নিয়োগ প্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের নিয়োগ বাতিল ও শাস্তির দাবি জানান তারা।



কমেন্ট বক্স