আলমডাঙ্গা যুব ফোরামের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার এবং গতকাল বুধবার যুব ফোরাম চুয়াডাঙ্গা জেলার আয়োজনে আলমডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
খুলনা বিভাগীয় যুব ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান লিমন বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী এই বর্ষাকালে আলমডাঙ্গায় এক হাজার বৃক্ষরোপণ করা হবে। তারই ধারাবাহিকতায় মঙ্গলব ও বুধবার আলমডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান, সিনিয়র সহকারী শিক্ষক গৌতম কুমার পাল, সহকারী শিক্ষক মো. গিয়াস উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন জয়, কুষ্টিয়া জেলা যুব ফোরামের সভাপতি মো. ঈশান বাবু প্রমুখ। এদিন ১০০টির অধিক ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়।
সমীকরণ প্রতিবেদন