রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে কুড়ুলগাছি ফুটবল মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। কুড়ুলগাছি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সদেকিন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন দর্শনা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহাবুবুর রহমান টুকু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা থানা জামায়াতের আমির রেজাউল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফিজ আমিনুর ইসলাম ও দামুড়হুদা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আলফাহাদ সবুজ।



কমেন্ট বক্স