রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
মেহেরপুরে সার ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা

মেহেরপুর শহরের বড় বাজার কাথুলী রোডের শাহজিপাড়ার মোড়ের ফখরুল ট্রেডার্সে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। জানা গেছে, সরকার নির্ধারিত মূল্য উপেক্ষা করে অধিক মূল্যে সার বিক্রয় করা ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ফখরুল ট্রেডার্সের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর (ক) ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মেহেরপুর জেলা স্যানিটারি ইন্সপেক্টর তাজিমুল হক ও মেহেরপুর জেলা পুলিশের একটি দল।



কমেন্ট বক্স