রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ডিসির সাথে কৃতী ক্রিকেটারদের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ডিসির সাথে কৃতী ক্রিকেটারদের সৌজন্য সাক্ষাৎ

ক্রিকেট অঙ্গনকে ঢেলে সাজানোর প্রত্যয়ে জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন চুয়াডাঙ্গার কৃতী ক্রিকেটারগণ। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমার কার্যালয়ে উপস্থিত হয়ে চুয়াডাঙ্গার ক্রিকেট অঙ্গনের নানাবিধ সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরে খোলামেলা আলোচনা করেন ক্রিকেটাররা।
এ সকল ক্রিকেটারের পক্ষ থেকে বলা হয়, চুয়াডাঙ্গার ক্রিকেট অঙ্গন ও ক্রীড়াঙ্গনের যেকোনো ইতিবাচক বিষয়ে আমাদেরকে স্মরণ করা হলে আমরা জেলা ক্রীড়া সংস্থা তথা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের পাশে থাকব। আমরা যতটুকু শিখেছি, নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে সেইগুলো ইতিবাচক হিসেবে তুলে ধরে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে ভালো মানের ক্রিকেটার হিসেবে গড়ে তুলব। আমরা ক্রিকেটার দল-মতের ঊর্ধ্বে থেকে চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে চাই।
এ ধরনের ইতিবাচক মনোভাবের কারণে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি ড. কিসিঞ্জার চাকমা খুশি হয়ে বলেন, এ ধরনের সহযোগিতাপূর্ণ মনোভাব যে কোনো কাজকে ভালো কাজে রূপান্তরিত করতে পারে। তাই আপনারা যারা এখানে স্ব-প্রণোদিত হয়ে এসেছেন, আমি আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানায়। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্রীড়াবিষয়ক নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকেই চুয়াডাঙ্গার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। সেই ক্ষেত্রে আপনাদের এই সহযোগিতাপূর্ণ মনোভাবের কথা আমার স্মরণে থাকবে।
ক্রিকেটারদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিকেটের এ লেভেল সম্পন্নকারী প্রীতি ক্রিকেটার শিমুল, রনি, মো. সাইফুল উল্লা রাতুল, আজিজুল হক আশিক, ফরজন, অপু, আসিকুল হক শিপুল, ইমরান, ইমরান-২, নাসির, রিমন মন্ডল, তৌফিক ফরহাদ ও সংগঠক ইসলাম রকিব।



কমেন্ট বক্স