রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে পাগলাকানাই ইউপি চেয়ারম্যান পলাতক আবু সাঈদের কাণ্ড

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৪ ইং
ঝিনাইদহে পাগলাকানাই ইউপি চেয়ারম্যান পলাতক আবু সাঈদের কাণ্ড

ঝিনাইদহের সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন পরিষদের মূল্যবান মালামাল লুটের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সচিব রোকসানা বুলবুলির সহায়তায় পলাতক চেয়ারম্যান আবু সাঈদ ট্রাকে করে পরিষদের সব মালামাল লুট করে নিয়ে গেছেন। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও পরিষদের সচিব বুলবুলি রহস্যজনকভাবে নীরব রয়েছেন।

সরেজমিনে তথ্য নিয়ে জানা গেছে, পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদের কক্ষ থেকে কে বা করা সিসি ক্যামেরার হার্ডডিস্ক, টিভি, ফ্রিজ, এসি, খাট, গ্যাসের চুলাসহ বিভিন্ন অফিসিয়াল কাগজ লুট করে নিয়ে গেছে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, গত বৃহস্পতিবার বিকেলে ট্রাক নিয়ে তালা না ভেঙে মালামাল নিয়ে যায়। পরবর্তীতে বিষয়টি জানার পরপরই ইউপি সচিবকে জানাই। ইউপি সদস্য শামসুল বলেন, পরিষদের তিন সেট চাবি একটি চেয়ারম্যান সাঈদ তার নিজের কাছে রাখেন, আরেক সেট গ্রাম পুলিশ শরিফুলের কাছে থাকে এবং অপরটি ইউপি সচিবের কাছে থাকে। তালা না ভেঙে পরিষদের মালামাল লুট হওয়ার বিষয়টি খুবই ষড়যন্ত্রমূলক। তাই বিষয়টি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার বলে তিনি জানান।
এ বিষয়ে ইউপি সচিব রোকসানা বুলবুলি জানান, অফিসের মালামাল চেয়ারম্যান সাঈদ তার লোকজনের মাধ্যমে নিয়ে গেছেন। বৃহস্পতিবার ব্যক্তিগত কাজ থাকায় দুপুরে চলে গিয়েছিলাম। পরে শনিবার সকালে এসে এ বিষয়ে অবগত হই এবং সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজিয়া আক্তার চৌধুরী জানান, চুরির বিষয়ে অবগত হওয়ার পর থানায় জিডির জন্য ইউপি সচিবকে বলেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স