রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৪ ইং
মেহেরপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

সন্ত্রাসী দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ও আওয়ামী লীগের দুঃশাসনে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার সকল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেহেরপুরে সচেতন মেহেরপুরবাসীর ব্যানারে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই গণমিছিল বের হয়।

``

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ শামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খানের নেতৃত্বে গণমিছিল ও সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমির মাহবুব আলম, পৌরসভা আমির সোহেল রানা ডলার প্রমুখ অংশ নেন।



কমেন্ট বক্স