আলমডাঙ্গা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সঙ্গে উপজেলা শিক্ষা অফিসারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার আলমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত শিক্ষক সমিতির সভাপতি ইকবাল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শামিম সুলাতানের সাথে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এবিএম কামাল ও রফিকুল ইসলাম। সরকারি শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি ইকবাল উদ্দিন আহমেদ, সহসভাপতি জহুরুল ইসলাম, শামিমা আক্তার, নুরুন্নাহার ডলি, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আবু মুহাম্মদ নাজমুর সৈকতসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন