রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রতিপক্ষের দায়ের কোপে দুই নারী জখম

  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৪ ইং
দামুড়হুদায় প্রতিপক্ষের দায়ের কোপে দুই নারী জখম

দামুড়হুদা উপজেলার বেড়বাড়ি করিমপুর পাড়ায় প্রতিপক্ষের দায়ের কোপে দুই নারী জখম হয়েছেন। গতকাল রোববার বেলা সাড় ৩টার দিকে বেড়বাড়ির করিমপুরপাড়ায় এই ঘটনা ঘটে। আহত দুজন হলেন- মরজিনা খাতুন (৫৫) ও চামেলী খাতুন (৩২)। এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্র থেকে জানা যায়, রোববার বেলা ৩টার দিকে করিমপুরপাড়ার জাহাঙ্গীর আলমের বাড়িতে একই গ্রামের জহুরুল ইসলামের হুকুমে ৫-৬ জন রাম দা ও লোহার রড নিয়ে মোছা. মর্জিনা খাতুনকে (৫৫) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে জাহাঙ্গীর আলমের মা তাদের গালি দিতে নিষেধ করলে আরিফ রাম দা দিয়া তার মাথায় কোপ মারেন। পরে জাহাঙ্গীর আলমের ছোট চাচী মোছা. চামেলী খাতুন মাকে বাঁচাতে আসলে মিনারুল রাম দা দিয়ে তাকে আঘাত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে মো. আরিফ (৩০), মো. মিনারুল ইসলাম (৪০), মো. রশিদ (৩৫) ও মো. মিলন (৩৩), মো. ইউসুফ আলী (৬০) ও মো. জহুরুল ইসলামের (৩৯) নাম উল্লেক করে থানায় অভিযোগ করেন।



কমেন্ট বক্স