রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জামায়াতের শুকরানা মিছিল ও দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ২৩-০৮-২০২৪ ইং
ঝিনাইদহে জামায়াতের শুকরানা মিছিল ও দোয়া মাহফিল

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ত্রিমহনী বাসস্ট্যান্ডে সাগান্না, সাধুহাটি ও মধুহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর শুকরানা মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ত্রিমহনী বাসস্টান্ড থেকে এই মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ত্রিমহনী বাসস্টান্ড সাগান্না ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত মুনছুর আলী বিশ্বাসের মার্কেটের সামনে এসে শেষ হয়। সাগান্না ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানা কর্মপরিষদ ও সুরা সদস্য ডা. আকবার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাধুহাটি ইউনিয়ন আমির মুহা. মিজানুর রহমান, মধুহাটি ইউনিয়ন আমির মুক্তার হোসেন, সাগান্না ইউনিয়ন রাজনৈতিক সেক্রেটারি আকরামুল কবীর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝিনাইদহ সদর পশ্চিম শাখার সভাপতি শাহরিয়ার ইসলাম মাহবুব, মুহা. হায়দার আলী, আলম মিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাগান্না ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইউনূস আলী।



কমেন্ট বক্স