রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৪ ইং
বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অনিম (২০) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হরিহরনগর-ঈদগাহ ভারত সীমান্তে এ ঘটনা ঘটে। আহত অনিম হরিহরনগর গ্রামের মইর উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মাদক চোরাকারবারি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশি চোরাকারবারি অনিম ফেনসিডিল আনার জন্য হরিহনগর ঈদগাহ বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় ভারত সীমান্তে নালুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্দেশ্যে করে গুলি করে। ওই গুলি বাম পাজরে লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়ে বাড়ি ফেরেন অনিম। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য পাশর্^বর্তী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় ইউপি সদস্য আরজাম হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে শুনেছি। এতে অনিম নামের এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছে। সেখানে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ বলেন, এই ঘটনার কোনো সত্যতা আমরা পাইনি। সাধারণত এরকম ঘটনা ঘটলে বিএসএফের পক্ষ থেকে আমাদের অবহিত করে। তারা কিছু বলেনি। আমরাও সকালে বিষয়টি শুনে ঘটনাস্থলে বিজিবির সদস্যদের পাঠিয়েছিলাম। কিন্তু স্থানীয়রা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।



কমেন্ট বক্স