রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাগান্নায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৪ ইং
সাগান্নায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়ন জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে মোটরসাইকেল শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে। এর নেতৃত্ব দেন সাগান্না ইউনিয়ন জামায়াতের আমির ও উত্তর নারায়ণপুর মডেল দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ ইকরামুল হক। শোডাউনে ইউনিয়নের সাবেক আমির শিক্ষক ফিরোজ আলম, ইউনিয়ন সেক্রেটারি ইউনূস আলী, সাবেক সেক্রেটারি অ্যাড. আকরামুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন। শোডাউনের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদর পশ্চিম অঞ্চলের সভাপতি শাহরিয়ার ইসলাম মাহবুব।



কমেন্ট বক্স