রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন

  • আপলোড তারিখঃ ২২-০৮-২০২৪ ইং
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে মেহেরপুরে সাংবাদিকদের মানববন্ধন

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মেহেরপুরের সাংবাদিকেরা। গতকাল বুধবারে বেলা ১১টায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। মানবন্ধনে বক্তব্য দেন তোজাম্মেল আজম, ফজলুল হক মণ্টু, আল আমিন হোসেন, মাহবুবুল হক পোলেন, ইয়াদুল মোমিন, ওমর ফারুক প্রিন্স, শের খান, তৌহিদুদ্দৌলা, মাহাবুব চান্দু, দিলরুবা খাতুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলে, ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউজের সাতটি প্রতিষ্ঠানে ন্যাক্কারজনক হামলায় দেশের স্বাধীন গণমাধ্যম হতবাক। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। স্বাধীন দেশে দিনে-দুপুরে মিডিয়ার ওপরে এই নগ্ন হামলা দুর্বৃত্তায়নের জানান দেয়। অচিরেই এই দুর্বৃত্তায়নের চর্চা বন্ধ করতে হবে।



কমেন্ট বক্স