রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে আহত কৃষক দল নেতার পাশে দাঁড়ালেন বাবু খান

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৪ ইং
জীবননগরে আহত কৃষক দল নেতার পাশে দাঁড়ালেন বাবু খান

প্রতিপক্ষের হামলায় আহত জীবননগর উপজেলার বাঁকা ইউনিয় কৃষক দলের আহ্বায়ক আবু জাফর মন্ডলের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খাঁন বাবু। গতকাল মঙ্গলবার বাবু খাঁনের পক্ষে আবু জাফরের বোন আছিয়া খাতুনের হাতে অনুদানের টাকা তুলে দেন বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক আবুল বাশার। এসময় উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী, বাঁকা ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, স্বেচ্ছাসেবক দলের নেতা আমানুর রহমান প্রমুখ।

জানা গেছে, গত ১৬ আগস্ট সন্ধ্যায় বাঁকা মাঠপাড়ার রাখাল শাহের মাজারের সামনে পূর্ব শত্রুতার জের ধরে জাফরের ওপর হামলা করেন বাঁকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিবারের সদস্যরা। এসময় সেখানে আবুল কাশেম উপস্থিত ছিলেন। এতে জাফরের হাত ও পা ভেঙে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।



কমেন্ট বক্স