রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাবেক জনপ্রশাসনমন্ত্রী আছেন সন্দেহে বাড়িতে অভিযান

  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৪ ইং
সাবেক জনপ্রশাসনমন্ত্রী আছেন সন্দেহে বাড়িতে অভিযান

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন আছেন, এমন সন্দেহে মেহেরপুরের শিবপুরে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু এসময় সেখানে তাকে পাওয়া যায়নি। গত সোমবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের কবরস্থানপাড়ার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনায় স্বচ্ছতার জন্য পুলিশের পক্ষ থেকে কয়েকজন গণমাধ্যমকর্মীকে বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, সাবেক জনপ্রশাসনমন্ত্রী সন্ত্রাস দমন আইনে করা একটি মামলার আসামি। তিনি শিবপুরের একটি বাড়িতে অবস্থান করছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছিলেন। এ জন্য ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। তাকে পাওয়া যায়নি। তবে বাড়িতে মানুষের উপস্থিতি ছিল এমন আলামত পাওয়া গেছে।



কমেন্ট বক্স