শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় পাচারকালে ১৬ কেজি রুপা জব্দ

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০২৪ ইং
দর্শনায় পাচারকালে ১৬ কেজি রুপা জব্দ

দর্শনায় অভিযান চালিয়ে ১৬ কেজি রুপা জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুর রহমান এই তথ্য জানান।

``

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি জানতে পারে ভারত থেকে বাংলাদেশে রুপা পাচার করা হবে। ওই তথ্যের ভিত্তিতে দর্শনা থানার ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা এলাকার ঠাকুরপুর কদমতলায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মোটরসাইকেল নিয়ে একজনকে আসতে দেখলে তাকে ধাওয়া করেন বিজিবি দলের সদস্যরা। বিজিবির ধাওয়া খেয়ে মোটরসাইকেল ও রুপার বস্তা ফেলে পালিয়ে যায় ওই চোরাকারবারি।

এসময় মোটরসাইকেলে থাকা জিনিসপত্র তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ভারতীয় রুপা উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত রুপার পরিমাণ ১৬ কেজি ৩০০ গ্রাম। পরে হাবিলদার শওকত আলী বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গা পাইলট স্কুলের ৮০ দশকের বন্ধু সমিতির ইফতার