রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামড়হুদার নতুন গ্রামে আল্লামা সাঈদীসহ ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১৭-০৮-২০২৪ ইং
দামড়হুদার নতুন গ্রামে আল্লামা সাঈদীসহ ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া মাহফিল

দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর নতুন গ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর (নতুন গ্রাম) পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে গ্রামবাসী এর আয়োজন করে। হরিশ্চন্দ্রপুর হিলফুল ফুযুল সংগঠনের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি থেকে আলোচনা করেন দেশবরেণ্য আলেম মাওলানা আবুল কাশেম জিহাদীসহ অন্যান্য আলেমগণ। আলোচনা সভা শেষে এশার নামাজের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আবুল কাশেম জিহাদী।



কমেন্ট বক্স