রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ছাত্র-জনতার প্রতিরোধ সমাবেশ

  • আপলোড তারিখঃ ১৬-০৮-২০২৪ ইং
মেহেরপুরে ছাত্র-জনতার প্রতিরোধ সমাবেশ

দেশে অশান্তি ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই প্রতিরোধ সমাবেশ ও মিছিলের আয়োজন করে। মিছিলটি শহরের শামসুদ্দোহা পার্ক থেকে বের হয়ে শহরের হোটেল বাজার মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পূর্বের স্থানে ফিরে সংক্ষিপ্ত সমাবেশ করে। এত অংশ নেন শিক্ষক মূঈজ খন্দকার, ছাত্রদের মধ্যে হাসনাত জামান সৈকত, এস এম প্লাবন, রফিসহ আন্দোলনের পক্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী। সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসময় বক্তারা ছাত্র-জনতাসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি এই অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানান।



কমেন্ট বক্স