রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গাংনীতে বিক্ষোভ

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৪ ইং
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গাংনীতে বিক্ষোভ

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে গাংনীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী সরকারি ডিগ্রি কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বক্তব্য দেন মেহেরপুর জেলা ছাত্রদলের সহসভাপতি রেজওয়ানুল হক ইমন, গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহম্মেদ, ছাত্রদল নেতা সোহেল রানা, সংগ্রাম, শাহআলম, রাফিদ ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফেরাতে যে মন্তব্য করেছেন, এটা শহিদদের রক্তের সঙ্গে বেইমানি ছাড়া আর কিছুই না। তার এমন বক্তব্যে দেশের মানুষ মর্মাহত। অনতিবিলম্বে এমন বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে তাকে পদত্যাগ করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলে জানান বক্তারা।



কমেন্ট বক্স