বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ছাত্র-জনতার প্রতিবাদ সমাবেশ ও মিছিল

  • আপলোড তারিখঃ ১৪-০৮-২০২৪ ইং
মেহেরপুরে ছাত্র-জনতার প্রতিবাদ সমাবেশ ও মিছিল

দেশে অশান্ত ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরের শামসুদ্দোহা পার্ক থেকে মিছিলটি বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন শিক্ষক মূঈজ খন্দকার, ছাত্রদের মধ্যে হাসনাত জামান সৈকত, এস এম প্লাবন, মো. রফিসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়। এসময় গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে সতর্ক করা হয়। ছাত্র-জনতাসহ সকলকে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানানো হয়।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ঢাবিতে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সাথে এসএমজে