রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সরোজগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিদপ্তর

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৪ ইং
সরোজগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিদপ্তর

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে শিক্ষার্থীদের সাথে নিয়ে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় সহযোগিতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সরোজগঞ্জ উচ্চবিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটের ছাত্ররা।

অভিযানে সরোজগঞ্জ বাজারে নিত্যপণ্যসহ বিভিন্ন দোকানে মালামালের নির্ধারিত দামে ক্রয়-বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও প্রত্যেকটা দোকানে সকল পণ্যের বাধ্যতামূলক মূল্যতালিকা টাঙাতে বলা হয়।



কমেন্ট বক্স