দীর্ঘ ১৬ বছর পর দামুড়হুদা প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে নতুন ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় দামুড়হুদা প্রেসক্লাবে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি হাফিজুর রহমান কাজলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন।
এসময় প্রেসক্লাবের উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সভাপতি কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। পরে অপর একটি সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে সাংবাদিক শামসুজ্জোহা পলাশকে আহ্বায়ক (দৈনিক খোলা কাগজ), মিরাজুল ইসলাম মিরাজকে যুগ্ম আহ্বায়ক (দৈনিক মাথাভাঙ্গা) ও তানজির ফয়সালকে সদস্যসচিব (দৈনিক বাংলাদেশ কণ্ঠ) করে ১১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- হাফিজুর রহমান কাজল (দৈনিক নিরুত্বয়), হাবিবুর রহমান (দৈনিক কালের কণ্ঠ), তাছির আহমেদ (দৈনিক মাথাভাঙ্গা), মোজাম্মেল শিশির (দৈনিক সময়ের সমীকরণ), শাহজালাল বাবু (কালবেলা), আরিফুল ইসলাম মিলন (দৈনিক পশ্চিমাঞ্চল), জাহাঙ্গীর আলম মানিক (দৈনিক সকালের সময়) ও রকিবুল হাসান তোতা (মেহেরপুর প্রতিদিন)। সভায় আগামী ৩ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
সমীকরণ প্রতিবেদন