রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা শহরে আবর্জনা পরিষ্কার ও ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা

  • আপলোড তারিখঃ ০৭-০৮-২০২৪ ইং
চুয়াডাঙ্গা শহরে আবর্জনা পরিষ্কার ও ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা

চুয়াডাঙ্গা শহরের সড়কে সড়কে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের আগুন-কয়লা ও আবর্জনা পরিষ্কার করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেলে শহরের শহীদ হাসান চত্বর এলাকায় একদল ছাত্র-ছাত্রীকে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে দেখা যায়। এসময় ওই শিক্ষার্থীরা শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ভূমিকাও পালন করেন।

জানা গেছে, গত সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর পাওয়ার পর শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিজয় মিছিল বের হয়। ওই মিছিলের পর শহরের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সড়কে আগুনের কুন্ডলি, কয়লা ও আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। চলাচলে কিছুটা দুর্ভোগে পড়ে যাতায়াতকারীরা। এ পরিস্থিতিতে শহরের বিভিন্ন স্থানে ওই ময়লা-আবর্জনা পরিষ্কার অভিযান নামে সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ময়লা পরিষ্কার করে সড়ক চলাচলের জন্য উপযোগী করে তোলে। এদিকে, ওই শিক্ষার্থীদের একাংশের শহরের শহীদ হাসান চত্বরে ট্রাফিক পুলিশের ভূমিকাও পালন করতে দেখা যায়। সন্ধ্যার পর তারা স্থান ত্যাগ করেন।



কমেন্ট বক্স