রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এমপি ছেলুন জোয়ার্দ্দারের নেতৃত্বে শোক মিছিল

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০২৪ ইং
এমপি ছেলুন জোয়ার্দ্দারের নেতৃত্বে শোক মিছিল

প্রতিবারের মতো এবারও ১৫ আগস্টকে সামনে রেখে মাসের প্রথম দিন থেকেই শুরু হয়েছে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর মাসব্যাপী কর্মসূচি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গায় আগস্টের প্রথম দিনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি বের করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে ফিরে শেষ হয়। এদিকে, সারাদিন থেমে থেমে বৃষ্টি হওয়ায় ছাতা নিয়ে নেতা-কর্মীরা শোক র‌্যালিতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ পৌর আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকবৃন্দ।
এছাড়াও জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, শেখ সেলিম, টুটুল, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার সভাপতি নাবিলা রুকসানা ছন্দা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিণি ইসলাম, জেলা মহিলা আওয়ামী নেত্রী রিনা খাতুন, জাহানারা খাতুন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহসভাপতি সাহাবুল হোসেন, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান লাল্টু, জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, রাজু আহমেদ, ওয়ালিউর রকি, রেজুয়ান, ইমদাদুল হক আকাশ, মুন্না আজম, সারাফাত, রিয়ন, রিমন, শুভ, আসিফ, আমিম, নুরনগর বিএডিসি ফার্মের শ্রমিক নেতা আব্দুল মোমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



কমেন্ট বক্স