আলমডাঙ্গার কালিদাসপুরের তাজউদ্দীনের বিরুদ্ধে সরকারি খাস জমি জালিয়াতি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে গ্রামবাসী জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ করেনে। লিখিত ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার ভূমি অফিসে শুনানি অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিদাসপুর গ্রামের উত্তরপাড়ার মৃত তাঁরা চাঁদ মন্ডলের ছেলে তাজউদ্দীন গং জাল পাওয়ার বানিয়ে নিজ নামে এসএ রেকর্ড করে। ওই সম্পত্তি অর্পিত ও অনাবাসী সিএস রেকর্ড মালিক সূর্য চরন প্রদ্দারের ছেলে শ্রী সুকচাঁদ প্রদ্দার গং। এই সম্পত্তি সুকচাঁদ গংয়ের নামে থাকলেও শুকনাল দের ছেলে সুদির কুমার দে গংয়ের নামে জাল পাওয়ার বানিয়ে ১৩.৭০ শতক জমি জাল পাওয়ার মাধ্যমে নিজ নামে করে নেয় তাঁরা চাঁদ গং। যার দলিল নং-১০০৬ ও ১১১৩ ।
এই জমি কিছু অংশ নিজ নামে রেকর্ড ভুক্ত করে ও কিছু অর্পিত এবং অনাবাসী হিসেবে রয়েছে। এছাড়া তার দখলীয় ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমি তাজউদ্দীন গং ওই সম্পত্তি ১৯৯১ সালে বিক্রয় করে দেয়। এবং কিছু সম্পত্তি অরেজিস্ট্রিকৃত বায়নানামা করে দেন। বিষয়টি জানাজানি হলে কালিদাসপুর গ্রামের শফিউর রহমান জোয়ার্দ্দার ও মো. আহাদ আলী সরকারি সম্পত্তি উদ্ধারের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) বরাবর আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নিকট তদন্তের জন্য পাঠান। সরেজমিনে তদন্ত শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিস কুমার বসু গতকাল দুই পক্ষকে নিয়ে শুনানি করেন।
ভুক্তভোগী মো. আহাদ আলী জানান, তাঁরা চাঁদ গং দীর্ঘদিন ধরে সরকারি জমি জবরদখল করে রেখেছে। আমরা ওই জমি উদ্ধারসহ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
সমীকরণ প্রতিবেদন