রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে সাংবাদিক রেজাউল করিমের মায়ের মৃত্যু

  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৪ ইং
মুজিবনগরে সাংবাদিক রেজাউল করিমের মায়ের মৃত্যু

মেহেরপুরের মুজিবনগর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি রেজাউল করিমের মা ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মুজিবনগর প্রতিনিধি সোহাগ মণ্ডলের বড় বোন নাজিরা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে মুজিবনগর উপজেলার নাজিরাকানোয় নিজ গ্রামের বাড়িতে অবস্থানকালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। নাজিরা বেগম দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তার চিকিৎসাও চলছিল। এরই মধ্যে গতকাল দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃক্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, নাতি- নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব জানাজা শেষে মানিকনগর গ্রাম্য কবরস্থানে তাঁর লাশের দাফনকার্য সম্পন্ন করা হয়। নাজিরা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক শফিউদ্দীনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।



কমেন্ট বক্স