রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে মসজিদে চুরির সময় চোর আটক, গণধোলাই

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২৪ ইং
ঝিনাইদহে মসজিদে চুরির সময় চোর আটক, গণধোলাই

ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হয়েছে এক চোর। শান্ত (৩০) নামের ওই চোর কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল সোমবার সকালে বাদপুকুরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের দানবাক্সের টাকা চুরি করার জন্য মসজিদের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকেন শান্ত। এসময় মসজিদের পাশে থাকা লোকজন শব্দ শুনতে পেয়ে জানালা খুলে দেখেন চোর দানবাক্সের তালা ভেঙে টাকা নিচ্ছেন। পরে তাকে আটক করে গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে নিয়ে যায় স্থানীয় ডাকবাংলা ক্যাম্পে।
এ বিষয়ে বাদপুকুরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের সভাপতি আবেদ আলী বলেন, মসজিদে এক চোর আটক করা হয়েছে। মসজিদের ভেতরে ঢুকে দানবাক্সের তালা ভেঙে টাকা চুরি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। এই মসজিদ থেকে এর পূর্বেও একটি সোলারের ব্যাটারিসহ এই দানবাক্সের টাকা চুরি হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম দিকে সদর উপজেলার আনন্দনগর গ্রামের জামে মসজিদ, বাদপুকুরিয়া দক্ষিণপাড়া গ্রামের জামে মসজিদ, একই গ্রামের উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, পূর্বপাড়া জামে মসজিদ থেকে সোলারের ব্যাটারি চুরি হয়।



কমেন্ট বক্স